ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

উখিয়ার আলোচিত কামাল মেম্বার হত্যা কান্ড: ৮ আসামি কারাগারে

কক্সবাজারের ​ উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের চাঞ্চল্যকর ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারী) কক্সবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

​আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে দেন এবং তাদের সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলার বাদী এবং নিহতের ভাই সাহাব উদ্দিন আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমার ভাইকে অত্যন্ত নৃশংসভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আজ আদালত আসামিদের জামিন না দিয়ে জেলে পাঠানোর যে আদেশ দিয়েছেন, তাতে আমরা আইনের শাসনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়েছি। আমরা চাই এই খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।’

​উল্লেখ্য, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনের লাশ গত বছরের ৮ জুলাই জালিয়া পালংয়ের মনখালী তাঁর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়, এর আগেরদিন রাতে তিনি ফার্মেসিতে ঔষুধের জন্য গেলে রাত ১১ টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়, পরেরদিন বেলা ১১ টার দিকে তাঁর লাশ ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত কামালের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত রেখে উখিয়া থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারভুক্ত ওই ৮ জন আসামীরা হলেন – আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ।

অভিযুক্ত সবাই মনখালী এলাকার বাসিন্দা।

এর আগে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এতদিন প্রকাশ্যে চলাফেরা করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত কামালের পরিবারের আরও দুই সদস্য অতীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

নিহতের কামালের পরিবার সহ স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে।

জালিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন নিহত কামাল , তাঁর বাবা ছিদ্দিক আহমদও একই ওয়ার্ডে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

কামাল মেম্বারের হত্যাকান্ডের ঘটনায় সারাদেশে নিন্দা-প্রতিবাদের ঝড় উঠে, জানাযায় অংশ নেন হাজারো মানুষ। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

উখিয়ার আলোচিত কামাল মেম্বার হত্যা কান্ড: ৮ আসামি কারাগারে

আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬