ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ

ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার

উখিয়ার ইনানী থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে উখিয়া থানা পুলিশ।

পুলিশ জানায় , বুধবার (১৮ মার্চ ) রাতে উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

অপহরণের শিকার যুবকের নাম মোহাম্মদ ইমন হাওলাদার (১৮), পিতার নাম চুন্নু হাওলাদার।সে বরিশাল জেলার গৌরনদী থানার গজারিয়া বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ইমন হাওলাদার ইনানী সমুদ্র সৈকত এলাকায় (প্লাম্বারের) পাইপ ফিল্টারের কাজ করতেন বলে জানায় পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১৬ মার্চ রাতে ইনানী থেকে ওই যুবককে অপহরণ করে কুতুপালংয়ে নিয়ে যায় দৃর্বৃত্তরা।ওইদিন রাতেই তাঁর পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর উখিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক স্বদেশ বিশ্বাসের নেতৃত্ব পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান সনাক্ত করে।

পরে বিশেষ অভিযান পরিচালনা করে কুতুপালং থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা তাঁকে রেখে পালিয়ে যায়।

পরে তাঁর ভাই তৌকিরের কাছে ভুক্তভোগী ইমন হাওলাদারকে হস্তান্তর করা হয় বলে জানায় ওসি।

তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬