ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী

টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

টেকনাফে বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিলার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলম সাবরাং এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মোহাম্মদ আলম ডেগিলার বিল এলাকায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানোর পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে মোহাম্মদ আলম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সরকার জানান, বজ্রপাতের কারণে মোহাম্মদ আলমের পেটের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বজ্রপাতের সময় পড়ে গিয়ে তার মাথায়ও আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

আপডেট সময় : ০৮:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬