ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে বিজিবি কে-নাইন স্কোয়াডের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় চালানো পৃথক দুটি অভিযানে ৫২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

​কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। বিজিবির ‘জার্মান শেফার্ড’ ডগ ‘জন’ (বিজিডি-১০৮৩)-এর বিশেষ দক্ষতায় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর লুকানো অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালক মোঃ আয়াজকে (৩০) আটক করার পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

​অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর সকালে একই চেকপোস্টে আরেকটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাটারির ভেতরে অভিনব কায়দায় রাখা আরও ২৬ হাজার পিস ইয়াবা সনাক্ত করে ডগ ‘জন’। এতে অটোরিকশাচালক মোঃ ফয়সালকে (২২) ইয়াবা, অটোরিকশা ও একটি স্মার্টফোনসহ আটক করা হয়।

​উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬