ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার

টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫, এসআরবি-১৫।

শুক্রবার বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তার ভিত্তিতে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহিমের বাড়িতে অসহায় কিছু মানুষকে জবরদস্তিমূলকভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করেছে, এমন তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উক্ত বাড়িতে আভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘরের ভেতরে আটকে রাখা ১৭ জন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

​উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

​ঘটনার পর পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবি-১৫-এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ভিকটিমদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬