ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি বিদেশি ড্যানিশ ফিশিং বোট এবং ওই বোটে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা।

জানা যায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা সাগরের গুলিরধার এলাকায় ভাসমান একটি ড্যানিশ বোট দেখতে পায়। মহেশখালীর বোটে থাকা জেলেরা ধারণা করছিলেন ভাসমান বোটটি ইঞ্জিন বিকল হতে পারে। কাছে গিয়ে সে ধারণার সত্যতা মিলে। কাছে গিয়ে দেখতে পায় বোটে শ্রীলঙ্কার নাগরিক পিতা-পুত্র দুই জেলে অসুস্থ হয়ে পড়ে আছে।

তারা ৩৬ দিন সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। খাবার না থাকায় ওই জেলেরা কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলে জানান।

শনিবার (২৫ জুলাই) তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ওই দুই জেলে মহেশখালীর কুতুবজোমের জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে জিয়াউর রহমান। উদ্ধার করা শ্রীলঙ্কার ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের ফিশিং বোটের সাথে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

জিয়াউর রহমান জানান, কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশ তাদের সাথে যোগাযোগ করেছে। শ্রীলঙ্কা দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

আপডেট সময় : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬