ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি বিদেশি ড্যানিশ ফিশিং বোট এবং ওই বোটে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা।

জানা যায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা সাগরের গুলিরধার এলাকায় ভাসমান একটি ড্যানিশ বোট দেখতে পায়। মহেশখালীর বোটে থাকা জেলেরা ধারণা করছিলেন ভাসমান বোটটি ইঞ্জিন বিকল হতে পারে। কাছে গিয়ে সে ধারণার সত্যতা মিলে। কাছে গিয়ে দেখতে পায় বোটে শ্রীলঙ্কার নাগরিক পিতা-পুত্র দুই জেলে অসুস্থ হয়ে পড়ে আছে।

তারা ৩৬ দিন সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। খাবার না থাকায় ওই জেলেরা কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলে জানান।

শনিবার (২৫ জুলাই) তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ওই দুই জেলে মহেশখালীর কুতুবজোমের জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে জিয়াউর রহমান। উদ্ধার করা শ্রীলঙ্কার ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের ফিশিং বোটের সাথে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

জিয়াউর রহমান জানান, কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশ তাদের সাথে যোগাযোগ করেছে। শ্রীলঙ্কা দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

আপডেট সময় : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬