চট্টগ্রাম শহরে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চট্টগ্রাম পাহাড়তলী শাহাজান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রবাসী কিংস চট্টগ্রাম এবং শহীদ অসীম আকরাম স্মৃতি একাদশ।
খেলায় প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নান সিআইপি প্রবাসী কিংস চট্টগ্রামের বিজয় কে সকল প্রবাসীর প্রতি উৎসর্গ করেছেন এবং এই প্রবাসী কিংস চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী কিংসের সাথে সার্বিক সহযোগিতা ছিলেন শিমুল দে মানিক, সিরাজুল হক শিমুল, রাকিব, টুটুল, লিটু, এমরান, হারুন, পেয়ারুল, শাহাবুদ্দিন, নিশাত, সুমন।
নিজস্ব প্রতিবেদক: 
























