ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি!

উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া, মিয়ানমারের সীমান্তের শুন্যরেখা সংলগ্ন এই গ্রামে অন্তত চারটি পয়েন্টকে অবৈধ ইয়াবা পাচারের রুট হিসেবে চিহ্নিত করে সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

বিজিবি,পুলিশ,র‍্যাব সহ প্রশাসনের কঠোর নজরদারি স্বত্তেও গ্রামীণ আধিপত্য ও দীর্ঘদিনের রপ্তকরা কৌশলকে কাজে লাগিয়ে আঞ্জুমানের তালিকাভুক্ত মাদককারবারিরা ওপার থেকে চোরাইপথে প্রতিরাতে আনছে কোটি টাকার ইয়াবা।

গত ৭ জুন দিবাগত আঞ্জুমান পাড়ার একটি মাছের ঘেরের গোপনপথ দিয়ে প্রবেশ করে ইয়াবার বড় চালান। স্থানীয় সূত্রে জানা গেছে সেই চালানে থাকা আনুমানিক প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার ইয়াবা লুট কেন্দ্র করে স্থানীয় দুই মাদককারবারীর প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

সাবেক ইউপি সদস্য সুলতান আহমেদ প্রকাশ সুলতান মেম্বার ও সেলিম নেওয়াজ রিজভী এবং তাদের অনুসারীদের মধ্যে এঘটনায় মুখোমুখি অবস্থানের ফলে সাধারণ বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

আঞ্জুমানের মাদক সাম্রাজ্যে আধিপত্যে বিস্তারে আলোচিত এই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যা – মাদক সহ উখিয়া থানায় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার তিনদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক সংবাদ সম্মেলনে সুলতান মেম্বার অভিযোগ করেন, রিজভী ও তার সহযোগী ইব্রাহিম মিলে ইয়াবাগুলো লুট করে তার নামে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও তিনি দাবী করেন রিজভীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

অন্যদিকে স্থানীয় সূত্রের দাবী, সুলতান মেম্বারের দুই ভগ্নিপতি শামসুল আলম ও ফয়সাল রিজভীর পার্টনার ছিলেন এবং তারাই কৌশলে সুলতান মেম্বারের সহায়তায় ইয়াবাগুলো লুট করেছেন।

এবিষয়ে রিজভীর মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত আছে।

উদ্ধুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত এলাকার স্থিতিশীলতার স্বার্থে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশার পাশাপাশি মাদককারবারিদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে?

উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি!

আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬