ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার

উখিয়ার ইনানী থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে উখিয়া থানা পুলিশ।

পুলিশ জানায় , বুধবার (১৮ মার্চ ) রাতে উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

অপহরণের শিকার যুবকের নাম মোহাম্মদ ইমন হাওলাদার (১৮), পিতার নাম চুন্নু হাওলাদার।সে বরিশাল জেলার গৌরনদী থানার গজারিয়া বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ইমন হাওলাদার ইনানী সমুদ্র সৈকত এলাকায় (প্লাম্বারের) পাইপ ফিল্টারের কাজ করতেন বলে জানায় পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১৬ মার্চ রাতে ইনানী থেকে ওই যুবককে অপহরণ করে কুতুপালংয়ে নিয়ে যায় দৃর্বৃত্তরা।ওইদিন রাতেই তাঁর পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর উখিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক স্বদেশ বিশ্বাসের নেতৃত্ব পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান সনাক্ত করে।

পরে বিশেষ অভিযান পরিচালনা করে কুতুপালং থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা তাঁকে রেখে পালিয়ে যায়।

পরে তাঁর ভাই তৌকিরের কাছে ভুক্তভোগী ইমন হাওলাদারকে হস্তান্তর করা হয় বলে জানায় ওসি।

তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬