ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

রামুতে খামার বাড়িতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু!

রামুর জোয়ারিয়ানালায় নিজ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের খামার বাড়ি থেকে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নজরুল ইসলাম জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে,​ মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। এর ঘণ্টাখানেক পর শ্রমিকরা তাকে খামারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, নজরুলের হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি করছে। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্সও মরদেহে আঘাতের চিহ্নের কথা নিশ্চিত করেছেন।

​রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হলেও আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

রামুতে খামার বাড়িতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু!

আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬