ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। মরিয়মের পরিবারের সঙ্গে আপসের পর জামিনে তাদের কোনও আপত্তি নেই বলে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় নিহত মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহর করা আপসনামা উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে আপসনামাটি করেন এস এম মাসুম বিল্লাহ। এতে তিনি উল্লেখ করেন, গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলামের প্ররোচনায় কিংবা তাদের কোনও কার্যকলাপে রাগ বা অভিমানের কারণে মরিয়ম আত্মহত্যা করেননি।

আপসনামায় বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় মরিয়ম আত্মহত্যা করেন। গাজী নজরুল ইসলামের ফোন পেয়ে তার বাসায় গিয়ে মেয়ের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন মাসুম বিল্লাহ। পরে সন্দেহের বশে গাজী নজরুল ইসলাম, মাকসুদা ইসলাম ও অন্য একজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন তিনি।

পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলামের প্ররোচনায় বা তাদের কোনও কার্যকলাপে রাগ-অভিমানে মরিয়ম আত্মহত্যা করেননি—আপসনামায় এমনটাই উল্লেখ করেছেন বাদী।

আপসনামায় যা আছে

আপসনামার শর্ত অনুযায়ী, গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলাম জামিন পেলে বাদী বা তার পরিবারের কারও কোনও আপত্তি থাকবে না। তারা জামিনে মুক্ত হলে উভয় পক্ষ হৃদ্যতাপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন।

এ ছাড়া বিচারাধীন বিষয়ে উভয়পক্ষ নির্লিপ্ত থেকে বিচার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আপসনামায় উল্লেখ করা হয়েছে।

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছেগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
আপসনামায় আরও বলা হয়েছে, শেরেবাংলা নগর থানার মামলা নম্বর ১৬(৯)২৬, দণ্ডবিধির ৩০৬ ধারায় করা ওই মামলায় দুই আসামি জামিন চাইলে বাদী বা তার পরিবারের কোনও আপত্তি থাকবে না।

নোটারি পাবলিক এ এস এম হানিফ ২৯ সেপ্টেম্বর আপসনামাটি সত্যায়ন করেন। এতে নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ প্রথম পক্ষ এবং মো. আবদুল হামিদ মোড়ল দ্বিতীয় পক্ষ হিসেবে স্বাক্ষর করেছেন।সূত্র

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬