ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

১৮ বছর পর বিসিএস কর্মকর্তা হলেন পেকুয়ার চিকিৎসক বেলাল

২০০৭ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দটা বেশিদিন স্থায়ী হয়নি বেলাল হায়দারের জীবনে। সহপাঠীরা যখন একে একে সরকারি চাকরিতে যোগ দিচ্ছিলেন, তখন তাঁর নামের পাশে ঝুলছিল একটি শব্দ ‘গেজেট স্থগিত’।

সেই স্থগিতাদেশের জট খুলতে লেগে গেল ১৮ বছর। অবশেষে প্রকাশিত হয়েছে গেজেট; তিনি এখন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন চিকিৎসক।

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছেন বেলাল হায়দার। সাদা অ্যাপ্রন গায়ে সরকারি দায়িত্ব নেওয়ার মুহূর্তটি তাঁর জন্য কেবল চাকরিতে যোগদান নয়, দীর্ঘ প্রতীক্ষার এক অধ্যায়ের সমাপ্তি।

২০০৫ সালে অনুষ্ঠিত ২৭তম বিসিএসে অংশ নেন বেলাল হায়দার। ২০০৭ সালে ফল প্রকাশের পর উত্তীর্ণ হলেও তাঁর গেজেট প্রকাশ হয়নি। অভিযোগ ওঠে, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁর গেজেট স্থগিত রাখা হয়। ফলে একই ব্যাচের অন্যরা যোগ দিলেও তিনি পারেননি।

স্মৃতিচারণা করে বেলাল হায়দার বলেন, ‘ফল প্রকাশের দিনটা ছিল আমার জীবনের অন্যতম আনন্দের দিন। কিন্তু কয়েক মাসের মধ্যেই বুঝলাম, আমার জন্য পথটা সহজ নয় কারণ আমি রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছি। অপেক্ষা শুরু হলো—কিন্তু সেই অপেক্ষার শেষ যেন ছিল না।’ পরবর্তীতে বেলাল হায়দার আদালতের শরণাপন্ন হন, দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থবির থাকার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি নতুন করে গতি পায়।

হাইকোর্ট বিভাগে শুনানি শেষে আদালত ২৭তম বিসিএসের গেজেট প্রকাশ করার পাশাপাশি তাঁকে স্বাস্থ্য ক্যাডারে পদায়নের নির্দেশ দেন, সেই নির্দেশনার ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তাঁকে নিয়োগ দেয়।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘ আদালতের রায় পেয়ে দেড় যুগ পর মনে হলো, বুকের ওপর থেকে একটা ভার নেমে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এতদিনের কষ্ট ও অনিশ্চয়তার একটা মূল্য আছে।’

বেলাল হায়দার কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘ এই সময়ে চিকিৎসা পেশা থেকে সরে যাননি তিনি। এমবিবিএস চিকিৎসক হিসেবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন নিয়মিত, এতদিন সরকারি পরিচয় না থাকলেও স্থানীয় লোকজন তাকে ‘ডাক্তার সাহেব’ হিসেবেই চিনতেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অনেক মানসিক কষ্টের মধ্যেও তিনি রোগীদের ফিরিয়ে দেননি। এখন সরকারি হাসপাতালে যোগ দেওয়ায় আমরা খুশি।’

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে চিকিৎসকসংকটে ভুগছে। একজন অভিজ্ঞ চিকিৎসকের যোগদান স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবার আশা করছে।’

বেলাল হায়দার জানান, ‘এই ১৮ বছর আমাকে ধৈর্য শিখিয়েছে। মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে। এখন সরকারি দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

১৮ বছর পর বিসিএস কর্মকর্তা হলেন পেকুয়ার চিকিৎসক বেলাল

আপডেট সময় : ১২:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬