ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক

পুলিশের মর্যাদাপূর্ণ পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির।পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ দমন ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। জাহিদুল কবির কক্সবাজারের পেকুয়ার সন্তান । শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাহেদুল কবিরের ইউনিফর্মে পিপিএম পদক পরিয়ে দেন। এর আগেও জাহেদ

বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক পান।

জাহেদুল কবির পেকুয়া উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আহমদ কবিরের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তাঁর ছোট ভাই জামশেদুল কবির ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং মনিরুল কবির রাশেদ স্বাস্থ্য বিভাগে কর্মরত। তাঁর দুই বোনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের কারণে ওসি জাহেদ নামে পরিচিতি পাওয়া জাহেদুল কবির এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, চকবাজার, চান্দগাঁও ও বায়েজিদ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিটিএসবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে পিপিএম পদক অর্জনের খবরে পেকুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহেদুল কবিরকে অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর মতে, পেশাগত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক

আপডেট সময় : ০৪:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬