ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পেকুয়া উপজেলায় এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে গলায় ছুরি ধরে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় সালাউদ্দিন ব্রিজের সামনে থেকে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থী শীলখালী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী। তিনি প্রতিদিনের মতো সেদিনও বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত যুবক মোহাম্মদ আবিদ (১৯) ও তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে একটি টমটম অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অভিযুক্তরা ভুক্তভোগীকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছে। পরে পেকুয়া চৌমুহনী এলাকায় একটি পরিবহন কাউন্টারের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মোহাম্মদ আবিদকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেছেন, “এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওই মামলায় অভিযুক্ত মোহাম্মদ আবিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬