ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা

​১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

​প্রজ্ঞাপনে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই আদেশটি আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে কার্যকর হবে।
​
​নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র তিন ক্যাটাগরির কর্মকর্তা/কর্মচারী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তারা হলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত দুই জন আনসার সদস্য।
​
​নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিভাগীয় কমিশনার, রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

​

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬