ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্ট গার্ডের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 159

আসন্ন নির্বাচন বিষয়ে কোস্টগার্ডের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কোস্টগার্ডের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন বিধি, জননিরাপত্তা, জনসেবা এবং জনকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন।’

তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারও বিপক্ষে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসন্ন নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড প্রায় ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘নির্ধারিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় ১০০ প্লাটুন কোস্টগার্ড প্রস্তুত থাকবে।’

সূত্র: এখন টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্ট গার্ডের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬