ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

প্রথমবারের মতো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো পেকুয়ার ইমন

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের মোহাম্মদ ইমন। এই গ্রুপের প্রথম কোনো সদস্য এই সম্মান অর্জন করলো।

১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ ইমনকে ২০২৪ সালের জন্য চূড়ান্তভাবে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

স্কাউট ইমনের এই অর্জন কোনো তাৎক্ষণিক সাফল্য নয়—এটি দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সমাজসেবা, এবং নৈতিক মূল্যবোধ চর্চার ফল,এমনটাই বলছেন এ এই স্কাউট গ্রুপের সদস্যরা । এই অ্যাওয়ার্ড অর্জনে একজন স্কাউটকে উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বহু ধাপের পরীক্ষায় সফলভাবে অতিক্রম করতে হয়।

এছাড়া বাধ্যতামূলকভাবে অর্জন করতে হয় কমপক্ষে ১৬টি পারদর্শিতা ব্যাজ, যার মধ্যে রয়েছে—প্রথমিক চিকিৎসা, ক্যাম্পিং, পরিবেশ সুরক্ষা, রান্না, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজসেবা, নেতৃত্ব গুণাবলি।

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও গ্রুপ স্কাউট লিডার স্কাউটার মো. আরকান বলেন, “ইমনের এই অর্জন শুধু পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের জন্য নয়, বরং সমগ্র কক্সবাজার জেলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। স্কাউটিং শুধুমাত্র শারীরিক কৌশলের চর্চা নয়, এটি একজন মানুষকে আত্মনির্ভরশীল ও মানবিক করে গড়ে তোলে। আমরা এখন কোয়ালিটি স্কাউটিং নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি যাতে ভবিষ্যতে আমাদের গ্রুপ থেকে আরও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড বিজয়ী স্কাউট তৈরি হয়।”

গ্রুপের সভাপতি স্কাউটার জাকের আহমদ বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত এই অ্যাওয়ার্ড একজন স্কাউটের জীবনে অনন্য গৌরবের প্রতীক। এটি তার আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বিকাশে অনুপ্রেরণা যোগাবে।”

ইমন তাঁর প্রতিক্রিয়ায় জানান,“এই স্বীকৃতি আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বের। আমি আমার অর্জন উৎসর্গ করছি আমার অভিভাবক ও স্কাউট লিডারদের প্রতি, যাঁরা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে আমি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

প্রথমবারের মতো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো পেকুয়ার ইমন

আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫