ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

কক্সবাজারের পেকুয়ায় ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় শিশুটির একটি দাঁত উপড়ে ফেলা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার টৈটংয়ের ৯ নম্বর ওয়ার্ডের লেইনের শিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিশুটি স্থানীয় একটি নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়সুত্রে জানাগেছে, শিশুটি বাড়ি থেকে পার্শ্ববর্তী নানার বাড়িতে যাচ্ছিল। এসময় লাইনের শিরা এলাকার বাসিন্দা নবী হোসেনের পুত্র আব্দুল করিম তাকে ফুসলিয়ে তার বসতভিটের নির্জন জায়গায় নিয়ে যান। করিমের বাড়িতে এসময় তিনি ছাড়া পরিবারের আর কোন সদস্য ছিলনা। ঘটনার সময় করিমের পরিবারের সদস্যরা বারবাকিয়ার পাহাড়িয়াখালী চাকমার ডুরি এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে ছিল। এসুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষের চেষ্টা চালায়। এসময় মেয়েটি চিৎকার করলে হাত দিয়ে মুখ ও গলা চেপে ধরে। এমনকি শিশুটির একটি দাঁত উপড়ে ফেলে। শিশুটি করিমকে হাতে কামড় দিয়ে কৌশলে পালিয়ে যায়। করিম পেশায় একজন সিএনজি চালক ও দুই সন্তানের জনক।

ভিকটিমের নানাী বলেন, আমার নাতনি প্রায় সময় আমার বাড়িতে আসা যাওয়া করে। আজ সকাল সাড়ে ১১টার দিকে কান্না এবং ভীতু অবস্থায় আমার কাছে আসে। তখন তার মুখ রক্তাক্ত এবং গলার নিচে আঘাতের চিহ্ন ছিলো। সে তখন জ্ঞান হারানোর মত অবস্থায়৷ পরে আবার মাথায় পানি ঢেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, শিশুটির পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন। আমরা প্রাথমিকভাবে গলার নিচে এবং মুখে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। তার একটি দাঁতও পড়ে গেছে। বাকিটা টেস্ট করার পর বুঝা যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

আপডেট সময় : ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬