ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম ও করিমসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার গভীর রাতে কক্সবাজারের সুগন্ধা ও হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ এবং র‍্যাব-১-এর একটি আভিযানিক দল এই যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়,​গত ৫ মে ভোরে রূপগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের চালপাড়া এলাকায় শাহীন মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। শামীম ও করিমের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক বেশে আত্মগোপন করেছিল।

​গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের পূর্বগাঁও এলাকার শামীম মিয়া, আব্দুল করিম, রুবেল, মামুন, খালেদ, আবুল এবং মানিক হোসেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে শামীম মিয়া একজন তালিকাভুক্ত দুর্ধর্ষ অপরাধী যার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া আব্দুল করিমের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬