ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নাটকীয় অভিযানে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় অপহরণের মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিমসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ মে) র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, গত ৬ মে রাজধানীর ধানমন্ডির ১৩/এ রোড এলাকায় নিজ বাসার সামনে থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে র‍্যাবের গোয়েন্দা দল। প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে, অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযান চলাকালে রাত ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণের মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও তার সহযোগী মো. আবু সাঈদকে (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ঢাকার উত্তরার আটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপরদিকে আবু সাঈদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার খোরশেদ আলমের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল তাওহীদ। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬