ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

টেন হেডেড মাইক্রোস্কোপ ক্যান্সার নির্ণয়ে আরও ভূমিকা রাখবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যুক্ত হওয়া অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ ক্যান্সার নির্ণয়ে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে। এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে প্যাথলজি বিভাগে টেন হেডেড মাইক্রোস্কোপ ও প্যাথলজি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেলে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আনা হয়েছে। ফলে সঠিকভাবে ক্যান্সার শনাক্ত ও রোগীদের সঠিক সেবা নিশ্চিতে এটি ভূমিকা রাখবে। এছাড়াও, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনা হবে হবে বলে জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা মেডিকেলের আবাসনসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে। এছাড়া, ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।

তিনি আরও জানান, আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেন হেডেড মাইক্রোস্কোপ ক্যান্সার নির্ণয়ে আরও ভূমিকা রাখবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬