ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

চিনি নাকি গুড়ের শরবত, ইফতারে কোনটি নিরাপদ?

রমজানে ইফতারে খেজুরের পর সাধারণ বিভিন্ন ধরনের শরবত দিয়ে রোজা ভাঙি আমরা। এ ক্ষেত্রে অধিকাংশই সাদা চিনি দিয়ে শরবত তৈরি করে থাকেন। এছাড়া মিষ্টিজাতীয় ডেজার্ট তৈরিতেও সাদা চিনি ব্যবহার করা হয়।

ইফতারের শরবতে চিনির ব্যবহার নিয়ে বেশ আগে থেকেই প্রশ্ন স্বাস্থ্য সচেতনদের। অধিকাংশ মানুষের জিজ্ঞাসা, ‘চিনি নাকি গুড়ের শরবত, ইফতারে কোনটি নিরাপদ?’

তিনি জানান, মূলত সাদা চিনি শুধু ক্যালরি দেয়। এতে প্রায় কোনো ভিটামিন-মিনারেল থাকে না।

ইসরাত জাহান বলেন, প্রতি ১ চা চামচ সাদা চিনি থেকে ২০ কিলোক্যালরীর মতো এনার্জি পাওয়া যায়। অতিরিক্ত সাদা চিনি ইনসুলিন রেজিসট্যান্স, পিসিওএস পেশেন্ট, ইনফার্টিলিটি পেশেন্ট থেকে ডায়াবেটিস, অতিরিক্ত ওজনাধিক্যসহ নানা ধরনের রোগের প্রকোপ বাড়ায়।

তাই চিনি বা চিনিজাতীয় খাবারের বিকল্প স্বাস্থ্যকর উপায় জানিয়েছেন এই পুষ্টিবিদ। তার ভাষ্য, চিনির বিপরীতে আখের বা খেজুরের গুড় সেরা ও ভালো বিকল্প উপায় হতে পারে। গুড়ে সামান্য আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ জন্য চিনির তুলনায় গুড় কিছুটা ভালো বিকল্প হতে পারে। তবে বিবেচনায় রাখা উচিত, এটিও মূলত চিনিজাতীয় খাবার—অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। কারণ, গুড়ের গ্লাইসেমিক প্রভাবও বেশি।

তিনি আরও বলেন, বিশেষত আখের গুড়, খেজুরের গুড়, তালের গুড় তুলনামূলক ভালো। তবে প্রসেসিং ও বাজারজাতকরণ ধাপে ভেজাল উপাদান মিশ্রিত আছে কিনা নিশ্চিত করতে হবে। এ জন্য গুড় কেনার আগে সচেতন থাকা ও সতর্কতা অবলম্বন করা উচিত। যাতে ভেজাল ও রাসায়নিকমিশ্রিত গুড় কেনা না হয়।

পুষ্টিবিদ ইসরাত জাহান দাবি করেন, এসবের মধ্যে খেজুরের গুড় সাধারণত কম প্রসেসড এবং মিনারেল কিছুটা বেশি থাকে। তবে অবশ্যই খাঁটি ও ভেজালমুক্ত গুড় বেছে নিতে হবে।

সবশেষ এ পুষ্টিবিদ বলেন, রমজানে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ইফতারে অতিরিক্ত চিনি বা গুড়ের শরবতের বদলে মিষ্টি স্বাদের জন্য খেজুর ব্যবহার করা যেতে পারে। এছাড়া লেবু-পানি বা ফলের ডাইলিউটেড জুস গ্রহণ করা যেতে পারে। টক দই বা দইয়ের শরবত, ডাবের পানি, স্যালাইন—এগুলোও স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। এমনকি স্টেভিয়া পাতা ব্যবহার করাও স্বাস্থ্যকর। এক্ষেত্রে স্বাদে কিছুটা ভিন্নতা আসবে।

সূত্র: কালবেলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

চিনি নাকি গুড়ের শরবত, ইফতারে কোনটি নিরাপদ?

আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬