ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’

গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

পেকুয়া উপজেলায় চানাচুর খাওয়ার সময় গলায় আঁটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মুহাম্মদ আয়াতুল ইসলাম আবিদ( ৩)। সে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবিদের মা তাকে খাওয়ার জন্য চনাচুর দেন। সে ধীরে ধীরে চানাচুর খাওয়ার সময় এর সঙ্গে থাকা একটি চনার বুট তার গলায় আঁটকে যায়। এতে শিশুটি মা-বাবার সামনেই ছটফট করতে থাকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে আবিদের বাবা আব্দুর রহিম তাকে সঙ্গে নিয়ে মইয়াদিয়া মুজিবকিল্লা স্টেশন থেকে নাশতা কিনেছিলেন। বাড়িতে ফিরে চানাচুর খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আবিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার

গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬