ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কুতুবদিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কুতুবদিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা তুলে ধরতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ আদালতের মাধ্যমে মামলাজট কমানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, কুতুবদিয়া থানার তদন্ত কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আনিছুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম ও আবুল কাশেম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এতে সরকারি কর্মকর্তা, গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এর সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেল আছেন? আজ আপনার দিন

কুতুবদিয়ায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬