ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলা বাজার এলাকায় একটি মিনি টমটম থামিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাহাব উদ্দিনের নেতৃত্বে একই এলাকার কামরুল ইসলাম মুন্না ও মোহাম্মদ রুবেল ইয়াবাগুলো ছিনতাই করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালীর জামতলা বাজারের একটি টমটম (অটো) শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

জামতলা বাজারের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, পালংখালী থেকে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে কয়েকজন ব্যক্তি আগে থেকেই জামতলা বাজার এলাকায় অবস্থান নেন। পরে একটি মিনি টমটম থামিয়ে যাত্রীদের সঙ্গে তারা ধস্তাধস্তি করে।

একপর্যায়ে তারা একটি কালো ব্যাগ নিয়ে পালিয়ে যান। ওই ব্যাগে বিপুল পরিমাণ ইয়াবা ছিল বলে দাবি করেন দোকানদারের।

ঘটনার পরপরই পাচারকারী ও ছিনতাইকারী উভয় পক্ষই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে পাচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তাদের দেখে রোহিঙ্গা বলে মনে হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন। তার বিরুদ্ধে ইয়াবা ছিনতাই এবং রোহিঙ্গাদের ধরে এনে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।

এদিকে,সাহাব উদ্দিন, কামরুল ইসলাম মুন্না ও মোহাম্মদ রুবেল ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

সাহাব উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই সংযোগ বিচ্ছিন্ন করে ফোন বন্ধ করে দেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদকের চালানের মালিক এবং ছিনতাইকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ইয়াবা পাচারের পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬