ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

উখিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রিয়াশীল বহুমাত্রিক সংগঠনের সমন্বয়ে এলায়েন্স গঠন

কক্সবাজারের উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রিয়াশীল বহুমাত্রিক সংগঠনের সমন্বয়ে এলায়েন্স গঠন করা হয়েছে।

শুক্রবার ( ২৫ এপ্রিল, ২০২৫ খ্রি.) উখিয়া উপজেলাস্থ সোনার পাড়া সমুদ্র সৈকতে এক জমকালো সভা ও অনুষ্ঠানের মাধ্যমে, উখিয়া উপজেলার ক্রিয়াশীল স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্তরের সক্রিয় সংগঠন — যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক সংগঠন — এর সমন্বয়ে গঠিত হয়েছে একটি নতুন জোট, যার নাম “Cox’s Bazar Alliance for Social Change (CASC)”।

এই এলায়েন্স, জনকল্যাণমুখী বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিতি লাভের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি, পুরো কক্সবাজার জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দক্ষতা উন্নয়নে, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনের প্রতিনিধিগণ আশাবাদী। এলায়েন্স গঠনের প্রথম দিনের সভা ও অনুষ্ঠানে পুরো কক্সবাজার জেলার ৩০ টি সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে এলায়েন্সের সাথে একাত্বতা পোষণ করেন। সংগঠকরা জানান, এককভাবে কোনো সংগঠন যতটুকু সাফল্য অর্জন করতে সক্ষম তার চেয়ে ফোরাম বা এলায়েন্স এর মাধ্যমে তা অধিক সম্ভব হওয়ার সুযোগ থাকে। তাই এলায়েন্সের সাথে যুক্ত, ভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে গঠিত ও পরিচালিত প্রতিটি সংগঠনের সমন্বয়ে এই এলায়েন্স জনকল্যাণ ও সমাজের সার্বিক কল্যাণে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে সকলে আশাবাদী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

উখিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রিয়াশীল বহুমাত্রিক সংগঠনের সমন্বয়ে এলায়েন্স গঠন

আপডেট সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫