ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে!

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 112

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত এবং রাত্রিযাপনের ক্ষেত্রে জারি করা বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে সরকার।

স্থানীয় জনগোষ্ঠীর জীবনজীবিকা এবং পর্যটন খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত শিথিলের চিন্তাভাবনা করা হচ্ছে।

জাতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের নেওয়া কঠোর সিদ্ধান্ত পর্যটনের বাস্তবতা ও স্থানীয় মানুষের আয়-রোজগারের বিষয়টি বিবেচনায় নেয়নি। কেবল ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস রাত্রিযাপনের নিয়মকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আসন্ন পর্যটন মৌসুম শুরুর আগেই অংশীজন, পরিবেশকর্মী ও সাংবাদিকদের সাথে আলোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান নির্ধারণ করা হবে। রাষ্ট্রের তদারকি সক্ষমতা, জবাবদিহিতা ও সচেতনতা বাড়িয়ে জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি পর্যটন ব্যবসা সচল রাখার ওপর জোর দেন তিনি।

​অন্যদিকে, বিধিনিষেধ একবারে শিথিল করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন পরিবেশবাদীরা। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে সেভ আওয়ার সি-এর নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ারুল হক জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সামুদ্রিক মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বাইক চালানো কিংবা অনিয়ন্ত্রিত ধ্বংসাত্মক পর্যটন বন্ধ করে ধারণক্ষমতা (ক্যারিং ক্যাপাসিটি) মেনে সুনির্দিষ্ট নিয়মে পর্যটন চালুর তাগিদ দেন তিনি।

১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং ২০২২ সালে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষিত এই দ্বীপে সীমাহীন দূষণ রোধে ২০২৫ সালের অক্টোবরে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক প্রবেশ এবং কেবল দুই মাস রাত্রিযাপনের কঠোর নিয়ম জারি করা হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে!

আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬