ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর বড় গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এঘটনায় উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ভারি বৃষ্টির ফলে চেকপোস্ট লাগোয়া সড়কের পাশে অবস্থিত একটি ‘রেইনট্রি’ গাছ আকস্মিক পড়ে যায়। এসময় গাছটি বিদ্যুৎ লাইনের ওপর পড়লে সেখানে থাকা চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র আওতাধীন উখিয়া অফিসের ডিজিএম কায়জার নুর জানান, ‘৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঘটনার পর থেকে উখিয়া- টেকনাফ দুই উপজেলার পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।’

রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

গাছটি সরিয়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘ বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণের জন্য ফায়ারসার্ভিস সদস্যরা সহযোগিতা করছেন। ‘

বিদ্যুৎ সেবায় বিঘ্ন ঘটায় উখিয়া-টেকনাফে পল্লীবিদ্যুৎ এর অন্তত তিন লক্ষাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা

আপডেট সময় : ১২:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬