ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়নের প্রিয় মুখ, বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য, মরহুম হাজী আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ।

২০২০ সালের ১৫ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নিবেদিতপ্রাণ নেতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন এবং মানুষের কাছে ছিলেন আস্থার প্রতীক।

বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি হলদিয়া পালং ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা স্থানীয় রাজনীতিতে আজও স্মরণীয় হয়ে আছে।

প্রায় ৩০ বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করেছেন। এলাকার উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, সহজ-সরল ও পরোপকারী।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল আজিজ মেম্বারের বাড়ি ছিল সবার জন্য উন্মুক্ত। যে কোনো সময়, যে কোনো সমস্যায় মানুষ তাঁর কাছে গেলে তিনি কাউকে নিরাশ করতেন না।

মরহুমের ছেলে তরুণ সাংবাদিক সোহেল সিকদার রানা বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা সমাজের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করব। বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই অকৃত্রিম জনসেবককে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬