ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 347

পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২২) নামে এক ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হাসান জয় পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়াই-ফাই লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও রিফাত ইন্টারনেট লাইনের কাজ করতে বের হন। ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা এলাকায় একটি বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা বদিউল আলম বলেন, আমার মেয়ের জামাই আবদুল করিমের সঙ্গে রিফাত ওয়াই-ফাই লাইনের কাজ করত। আজ কাজ করার সময় দুর্ঘটনায় আমার ছেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬