ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

পেকুয়া উপজেলায় সিঁধ কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোশাররফ হোছাইন (৪৫) একই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী।

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল চোর সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ৫ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা), নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে তারা চুরির বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী মোশাররফ হোছাইন বলেন, “জীবিকার তাগিদে আমি সৌদি আরবে থাকি। প্রায় আড়াই মাস আগে ছুটিতে দেশে এসেছি। গত রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে ৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আগামী ২৫ তারিখ আমার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা। এ ধরনের চুরির ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও চোরদের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৫:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬