ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কক্সবাজারের পেকুয়ায় মোঃ দেলোয়ার হোসেন নামের এক রাজমিস্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ এই রাজমিস্ত্রীর সন্ধান পেতে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।

নিখোঁজ রাজমিস্ত্রী দেলোয়ার হোসেন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকার বাসিন্দা মোঃ রশিদের ছেলে।

নিখোঁজ ব্যক্তির স্বজন আহসান হাবিব জানান, দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কল করে প্রথমে ১০ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যরা তার নিরাপত্তার কথা বিবেচনা করে দাবিকৃত টাকা পাঠান। পরে একই ব্যক্তিরা আরও ১ হাজার টাকা দাবি করে। এর প্রায় পাঁচ মিনিট পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, টাকা নেওয়ার জন্য ০১৬০৬৯০৭৮৩০ নম্বরটি ব্যবহার করা হয়েছে। নিখোঁজ দেলোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬২০৭২২৭৬৪। প্রাথমিকভাবে মোবাইল ফোনের অবস্থান চট্টগ্রামের পটিয়া এলাকায় শনাক্ত হয়েছে বলেও স্বজনেরা জানিয়েছেন।

এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে। দেলোয়ারের স্ত্রী, সন্তান ও স্বজনেরা তার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে তাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ মো. দেলোয়ারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ১১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬