ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার : ফখরুল পুলিশের কাজ মানুষের সেবা করা-ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭, অস্ত্র ও ইয়াবা উদ্ধার গর্জনিয়া-কচ্ছপিয়ার মানুষ পুলিশ বান্ধব- রামুর ওসি মুনিরুল জেলা শিল্পকলা একাডেমির “বর্ষায় নজরুল” স্মরণ অনুষ্ঠান ‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি ​রাজু ভাস্কর্যে এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী খুনিয়া পালংয়ে কলেজ ছাত্রকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে চলছিলো বেকারি পণ্য, এসিল্যান্ডের অভিযানে জরিমানা পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা, পরিষদে ভাঙচুর : আহত কয়েকজন কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন, স্পিকার সময় দিলে জমা দেওয়া হবে পদত্যাগপত্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও রাষ্ট্রপতির পদত্যাগ করতে যাচ্ছেন; এমন খবর প্রকাশিত হয়। এ অবস্থায় তাঁর পদত্যাগ করতে যাওয়ার খবর নিশ্চিত করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি অবশ্য বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে স্পিকার এসময় আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

সূত্র: ইনডিপেনডেন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬