ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর অতিরিক্ত প্রোটিন কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ নিয়ে তদন্তে নেমেছে ফিফা ৬ মাস পর কারামুক্ত সাংবাদিক আরাফাত সানি

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী একটি শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিবি হাফসা (১৮) ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু পরিবারের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বর্ষা মৌসুমেই পাহাড় কেটে নির্মিত বা পাহাড়ের ঢালে গড়ে ওঠা শেল্টারগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু

আপডেট সময় : ১০:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬