ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো ‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার।  
রাষ্ট্রীয় অপচয় রোধে প্রধানমন্ত্রী নিজে বাস করছেন নিজস্ব বাসভবনে, বহন করছেন ব্যক্তিগত জ্বালানি খরচও। মানবাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কৃষি ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন এবং ঐতিহাসিক পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের ফি হ্রাস এবং তৃণমূলের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার।

সরকারের এই ৫ মাসের সামগ্রিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত জানাতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সূত্র: বাংলা ভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬