ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে

মেসির কাছ থেকে উপহার পাচ্ছেন ক্লোসা

 চলতি বিশ্বকাপে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিন ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন ক্লোসা। তবে এবারের আসরে সেই মাইলফলক পেরিয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১।

রেকর্ড হাতছাড়া হলেও এতে কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং মেসির এই কীর্তিতে তিনি উচ্ছ্বসিত। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির সাবেক এই স্ট্রাইকার জানান, রেকর্ড ভাঙার পর মেসির সঙ্গে তার আবেগঘন ফোনালাপও হয়েছে।

ক্লোসা বলেন, ‘মেসি অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। স্কালোনি আমার সাবেক সতীর্থ। আমাদের এখনো নিয়মিত যোগাযোগ হয়। মেসি আমার বিশ্বকাপের গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেয়। মুহূর্তটি ছিল দারুণ আবেগঘন।’

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে বর্তমান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে খেলেছিলেন ক্লোসা। সেই সম্পর্কের সূত্র ধরেই মেসির সঙ্গে তার এই যোগাযোগ।

শুধু শুভেচ্ছা বিনিময়েই শেষ হয়নি সেই আলাপ। ক্লোসা জানান, কথোপকথনের সময় মেসি তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিমুখে ক্লোসা বলেন, ‘মেসি আমাকে বলেছে, সে নিজের সই করা একটি জার্সি আমার কাছে পাঠাবে।’

২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা আরও জানান, মাঠে একাধিকবার মেসির মুখোমুখি হলেও এবারই প্রথম ফুটবলের বাইরের নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছে তাদের।

ক্লোসার ভাষায়, ‘আগেও কয়েকবার মেসির সঙ্গে দেখা হয়েছে। প্রতিবারই সে আন্তরিক ছিল। তবে এবারই প্রথম আমরা ফুটবলের বাইরে দীর্ঘ সময় ধরে কথা বললাম।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পর মেসিকে প্রকাশ্যেই অভিনন্দন জানিয়েছিলেন ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রেকর্ড গড়ার পর তিনি বলেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

সূত্র: যমুনা টিভি
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

মেসির কাছ থেকে উপহার পাচ্ছেন ক্লোসা

আপডেট সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬