ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“জনগণ কে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে” কক্সবাজারে এইচআইভি আক্রান্তদের ৯৩ শতাংশই রোহিঙ্গা, বাড়ছে উদ্বেগ “মিয়ানমারে সেফজোন করা হলে আমরা ফিরে যাবো”: রোহিঙ্গা নেতা জুবায়ের কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর রশিতে ঝুলছিলো গৃহবধুর মরদেহ, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা ​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ধানের শীষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী – প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন গ্রেফতার স্বামীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, স্ত্রী গ্রেপ্তার ‘তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে’ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন নেইমার, ব্রাজিলের ‘নাম্বার টেন’ সংকটে নতুন আশা উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ

কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর

কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের Radiant Ocean Research & Education Center (ROREC)-এর একটি বিশেষ শিক্ষামূলক ভিজিট ও সমুদ্র বিষয়ক জ্ঞানবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সফরকালে অংশগ্রহণকারীরা লাইভ সি-উইড প্রদর্শনী, ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন পর্যবেক্ষণ, মেরিন মিউজিয়াম, মোলাস্ক গ্যালারি, সামুদ্রিক খাদ্যশৃঙ্খল, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কেমিস্ট্রি ল্যাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।

এছাড়া সমুদ্রের অদৃশ্য জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামুদ্রিক সম্পদের ভূমিকা এবং নীল অর্থনীতির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন ROREC এর এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মোঃ আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “সমুদ্র জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা”, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামুদ্রিক বিজ্ঞান, শৈবাল, প্ল্যাঙ্কটন, সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় প্রদান করেন।

শিক্ষার্থীরা লাইফফিডসহ বিভিন্ন ধরনের বায়োলীজক্যাল মাইক্রোস্কোপে ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন পর্যবেক্ষণ করে চিহ্নিত করতে এবং ক্ষুদ্র এসব জীব সম্পর্কে এ বিস্তারিত জানেন।

সমুদ্র সম্পর্কে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি ভবিষ্যৎ প্রজন্মকে একটি টেকসই, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে ROREC.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মোঃ আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধা রাধু বড়ুয়া চৌধুরী, সহকারী অধ্যাপক নিগার সুলতানা, প্রভাষক বিজয় দাশ এবং রুমা রানী শীল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“জনগণ কে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে”

কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর

আপডেট সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬