ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার অভিযোগ এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কক্সবাজার পৌরসভার সামনে জেলা, সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাংবাদিক দীপক শর্মা দীপু, দোলন ধর, তপন কুমার দত্ত, সাংবাদিক বলরাম দাশ অনুপম, জনি ধর, সুমন দাশ, সাংবাদিক অন্তর দে বিশাল, রুবেল শর্মা ও সুজন শর্মা জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার অভিযোগে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে মন্দির ও উপাসনালয়কে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য, হামলা কিংবা হুমকির ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

এদিকে একই দাবিতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা এলাকাতেও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬