ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

৫ দিন আগে খুঁড়েছিলেন কবর / ঘুমে প্রাণ গেল তরুণ স্বেচ্ছাসেবকের, শোকে কাতর এলাকাবাসী

এলাকার যেকোন মানবিক ও সামাজিক কর্মকান্ডে ছিল তার সরব উপস্থিতি, মাত্র ৫ দিন আগে নিজের খালার কবর খনন করেছিলেন কক্সবাজারের উখিয়ার টাইপালং গ্রামের তরুণ স্বেচ্ছাসেবক আরফাত রহমান।

সোমবার (০৮ জুন) সন্ধ্যায় বুকে ব্যাথা নিয়ে নিজের কক্ষে ঘুমে পড়িয়েন তিনি, রাত ১১ টার দিকে পরিবারের সদস্যরা খাবার খেতে ডাকতে গেলে আরফাত আর সাড়া দেননি। মৃত অবস্থায় আরফাতের দেহ পড়েছিল বিছানায়, আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় আব্দুস ছালাম কোম্পানির ছেলে আরফাত রহমান উখিয়া কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন টাইপালং সোশ্যাল ওয়ালফেয়ার ফাউন্ডেশনের সংগঠক ছিলেন৷ মাত্র ২২ বছর বয়সে তার এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন-বন্ধু কেউই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শোক জানিয়েছেন।

তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ মাসুদ নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘এলাকার ছেলের এই ভিডিও দেখে অনেক খারাপ লাগলো। সবাই তার মৃত্যুতে স্ট্যাটাস দিচ্ছে দেখলাম অথচ কয়েক দিনে অন্য জনের কবর রেডি করতে সে নিজে ছিল। মৃত্যু আসলে কতই কাছে। ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বলে শুনেছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’

আরফাতের ফুফাতো ভাই রাজিব হাসান জানান, ‘ তার কোন রোগ ছিলো না, হঠাৎ করে এভাবে সবাইকে কাঁদিয়ে চলে গেল মেনে নিতে পারছি না। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ‘

স্থানীয় বাসিন্দা তানভীর হাসান বলেন, ‘ আরফাত সদা হাস্যোজ্জ্বল ছিলেন, এলাকার সামাজিক কর্মকান্ডে সব সময় থাকতেন এবং স্বেচ্ছায় সব ধরনের সহযোগিতা করতেন।’

মঙ্গলবার (৯ জুন) দুপুরে জানাজার নামাজ শেষে আরফাত রহমানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে?

৫ দিন আগে খুঁড়েছিলেন কবর / ঘুমে প্রাণ গেল তরুণ স্বেচ্ছাসেবকের, শোকে কাতর এলাকাবাসী

আপডেট সময় : ০৩:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬