ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন কর্মসূচি রামুতে প্রিতম শর্মা নামের কিশোরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, আদালতে জামিন ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে পেকুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদকের থেকেও ভয়াবহ: মানব পাচারের অন্ধকার বাস্তবতা চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ২, আহত ২০ ১৩ বছর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন আব্দুল খালেক সর্দার, সন্ধান চায় পরিবার বিশ্ব মহাসাগর দিবসে ইনানী সৈকতে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচ্ছন্নতা অভিযান বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি পাহাড়তলীতে দুই খুনের পর পাহাড়ে লুকিয়ে ছিলেন জিয়া, অবশেষে ধরা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন দ্বিতীয়বারের মতো হচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হবে না: ডোনাল্ড ট্রাম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে পেকুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ এস এম নুরুল আকতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোষ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবিউল হেসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, সমবায় কর্মকর্তা মোস্তফা জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সিপিপি রেডিও অপারেটর শফিউল আজম নুরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ই জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে পেকুয়া- চকরিয়া এবং কক্সবাজার জুড়ে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা।

তিনি ১৩ তারিখ এসে প্রথমেই ডুলহাজারা সাফারী পার্কে পৌঁছে বৃক্ষ রোপন উদ্বোধন কর্মসূচিতে অংশ নেবেন। পরে পার্ক পরিদর্শন শেষে পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন। পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর ও ফলক উম্মোচন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন সাঈদ ম্যানশনে অবস্থান করবেন। দুপুরের খাবার খাওয়ার পরে সেখানেই বিশ্রাম নেবেন।

একই দিন চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করবেন। বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তব্য দিয়ে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশ্যে চকরিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে পেকুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬