ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক

টেকনাফে টাকা দিয়ে সাংবাদিকের পরিচয়পত্র সংগ্রহ করে মাদক পাচারের অভিযোগে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মুহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬)।

সোমবার রাত ১২ টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের সময় টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশির উদ্যোগ নেন। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ হেনরী ও তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।তল্লাশির সময় মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে তল্লাশিকালে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এছাড়া ডগ হেনরীর সহায়তায় মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোহাম্মদ আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক

আপডেট সময় : ০৩:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬