ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা

মহেশখালীর হোয়ানকে শিল্পী শীল (৫০) নামের এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা করছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার হোয়ানকের কালাগাজীর পাড়ায় এলাকায় আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের স্বামী রবি সওদাগর ও তার ভাইপো নিকাশ শর্মা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিকাশ শর্মা জানান, তার কাকা (রবী শীল) বাজারে দোকান করেন তার কাকি (শিল্পী শীল) বাড়িতে একা থাকেন। তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিকাশ শর্মা জানান, তার কাকার পরিবারের সাথে কারো কোনো বিরোধ নেই। প্রাথমিকভাবে সংঘবদ্ধ চোর চক্র এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, রবী সওদাগরের পরিবারের সাথে কারো বিরোধ নেই। রবি, শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকে। নিজ বাড়িতে গৃহকর্ত্রী খুনের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান ওই এলাকার স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা

আপডেট সময় : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬