ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. সোলাইমান (২৫) নামে এক মহেশখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

আসির প্রদেশের খামিস অঞ্চলের কাহালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত মো. সোলাইমান মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার জাফর আলমের পুত্র।

সূত্র জানায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে ২০২০ সালের ৮ এপ্রিল দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রতি দেশে আসার কথা ছিলো তার। কিন্তু ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে অকালেই তার জীবন প্রদীপ নিভে যায়। তার মরদেহ সৌদি আরবের খামিস এলাকার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রবাসী সোলাইমানের মৃত্যুতে তার এলাকা ও পরিবার পরিজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন সোলাইমানের পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬