ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা

ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার লার পাড়া, টার্মিনাল ও কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লার পাড়া এলাকায় মায়ের দোয়া ফুসকা কারখানাকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার অপরাধে ২৫ হাজার টাকা এবং কলাতলি এলাকায় ইউনুস স্টোরকে নিত্য প্রয়োজনীয় খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে। কোথায় ভোক্তা অধিকার ব্যহত হলে সেটাও তথ্য দেয়ার আহবান জানান এই কর্মকর্তা।

অভিযান পরিচালনাকালে শুটকির দোকান, রেস্তোরাঁ, সেলুন ইত্যাদি তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা

আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬