ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের

কক্সবাজার শহরে একটি বসতঘরে অভিযান চালিয়ে খাটের নীচের বক্স থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ১৬ বছর বয়সী এক কিশোরকেও হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন মেহেদী (২৩) ও তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোর সায়মন সরোয়ারের (১৬) বাড়িও টেকনাফে। তিনজনই বর্তমানে কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আশিক মোমেন মেহেদীর থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে মোট ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। ডিএনসির প্রাথমিক ধারণা, এই টাকা ইয়াবা বিক্রির মাধ্যমে পাওয়া। এ ছাড়া তিনটি মুঠোফোন, ইয়াবা রাখার তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির উপপরিচালক সোমেন মন্ডল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের

আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬