ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ

টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

আমি রিনা আকতার, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা জাহেদ আলমের স্ত্রী। অত্যান্ত ভারাক্রান্ত ও ব্যাকুল হৃদয়ে এক চরম অন্যায়ের বিচার চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি।

​আমার স্বামী জাহেদ আলম (৩৬)-পিতা: সোনা মিয়া, মাতা: ফাতেমা, একজন সম্মানিত ও সুপরিচিত পরিবারের সন্তান। তিনি ১নং ওয়ার্ডের সাবেক দুই কাউন্সিলর যথাক্রমে হাজী ইউনুছ ও (সাবেক কাউন্সিলর) কক্সবাজার জেলা বিএনপির সদস্য শাহ আলম এর ছোট ভাই। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে ১নং ওয়ার্ড কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
​ঘটনার প্রকৃত বিবরণ:
গতকাল (রাত ২টায়) কোস্টগার্ড বাহিনীর একটি টিম একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য দ্রব্য উদ্ধার করে। ভাড়াটিয়ার বাসা থেকে এসব উদ্ধার হলেও কোস্টগার্ড সদস্যরা পরবর্তীতে পার্শ্ববর্তী আমাদের বাসায় আসেন এবং আমার স্বামীকে ‘কথা আছে’ বলে ডেকে ক্যাম্পের উদ্দেশ্যে নিয়ে যান।
​আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ও দৃঢ়তার সাথে জানাচ্ছি- আমাদের নিজস্ব বসতবাড়ি থেকে কোনো প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি বা পাওয়া যায়নি।
​আমার বক্তব্য ও অভিযোগ:
১. পাশের ভাড়াটিয়ার কৃত অপরাধ বা কোনো অবৈধ কর্মকাণ্ডের দায় কেন সম্পূর্ণ অন্যায়ভাবে আমার স্বামীর ওপর চাপানো হবে?
২. সামনে স্থানীয় পৌরসভা নির্বাচন। আমার স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রের জাল বিছিয়েছে।
৩. স্থানীয় এক প্রভাবশালী কু-চক্রী মহল প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তাকে ভুল বুঝিয়ে ও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এই সাজানো ঘটনার মাধ্যমে আমার স্বামীকে আসামি করার অপচেষ্টা চালাচ্ছে।
​আমি একজন নারী ও স্ত্রী হিসেবে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি-কোনো নির্দোষ মানুষকে এভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার বানিয়ে তার জীবন ধ্বংস করবেন না।
​প্রশাসনের নিকট আমার আকুল আবেদন:
আমি স্থানীয় প্রশাসন, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী ভাইদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ জানাচ্ছি- আপনারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন। আমার নির্দোষ স্বামীকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে দ্রুত সসম্মানে মুক্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

​বিবৃতি প্রদানকারী-
রিনা আকতার
(জাহেদ আলমের স্ত্রী)
নাইট্যং পাড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত

টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

আপডেট সময় : ০১:৩০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬