ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভারুয়াখালী নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো: আব্দুল মান্নানের কাছে এ আবেদন জমা দেন।

জানা গেছে, ১ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে অধিগ্রহণযোগ্য স্থান ঘোষণা করা হলে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও চৌফলদন্ডী ইউনিয়ন বাদ পড়ে। অন্যদিকে রামু উপজেলার খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন প্রস্তাবিত সিটি করপোরেশনের আওতায় রাখা হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে আগ্রহী আশপাশের ইউনিয়নগুলোকে জেলা প্রশাসকের কাছে আবেদন এবং গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

ভারুয়াখালী নাগরিক ফোরামের আবেদনে বলা হয়েছে, কক্সবাজার শহর থেকে খুরুশকুল হয়ে ভারুয়াখালীর দূরত্ব মাত্র ৮ দশমিক ৫ কিলোমিটার। ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতুর নির্মাণকাজও শেষ পর্যায়ে। সেতুটি চালু হলে মাত্র ১৫ মিনিটে ভারুয়াখালী থেকে কক্সবাজার শহরে যাতায়াত সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

এছাড়া ভারুয়াখালী ইউনিয়নের বাসিন্দারা পৌরসভার মতো উৎস কর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের করের আওতাভুক্ত হওয়া এবং জমি-জায়গা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজনীয়তার বিষয়টিও আবেদনে তুলে ধরেন।

আবেদনে ভারুয়াখালীর উচ্চশিক্ষার হার, অর্থনৈতিক সক্ষমতা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ইউনিয়নটিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সলিম উল্লাহ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার গোলাম কাদের, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট নেজামুল হক, অধ্যক্ষ বদরুল আলম, সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট আবুহেনা, হাসমত আলী, মাস্টার শেফা উদ্দিন, ব্যাংকার আব্দুল হামিদ, অধ্যাপক জহিরুল হক, ব্যাংকার সিফাত, ইঞ্জিনিয়ার রমিজ, প্রিন্স শাহিন উদ্দিন, ছাত্রনেতা আবু হানিফা, এনজিওকর্মী ওয়াসেম আকরাম, আরফাতসহ আরও অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

আপডেট সময় : ১০:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬