ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 1325

কক্সবাজারের রামুতে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে নগদ টাকা জরিমানা করা হয়।

​রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আহমেদ হাসনাইন জুহেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।

​এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামু উপজেলা গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভকরে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে নরমাল ডেলিভারির কথা বলে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়। পরবর্তীতে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মা ও নবজাতকের অকাল মৃত্যু ঘটে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬