ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় সার্ফিং গন্তব্য আরুগাম বে-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতা।

আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন কক্সবাজারের তিন উদীয়মান সার্ফার।

শ্রীলঙ্কার সার্ফিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রধান ভেন্যু আরুগাম বে মেইন পয়েন্ট।

উন্মুক্ত বিভাগে ১২টিরও বেশি দেশের সার্ফার অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক সার্ফারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তিন তরুণ সার্ফার।

কক্সবাজারের স্ট্রিট সার্ফ ক্লাব থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ইউনুস, জাহেদ হাসান ও মোহাম্মদ সাইদ। তিনজনই উন্মুক্ত বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কক্সবাজারের সমুদ্র ও সার্ফিং সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা এই তরুণদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সার্ফারদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সার্ফিংয়ের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবেন তারা।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় জাতীয় ও উন্মুক্ত-দুই বিভাগে বিভিন্ন শ্রেণিতে সার্ফাররা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশের সার্ফিং অঙ্গনের জন্য এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এদেশের সার্ফাররা। তাদের প্রত্যাশা, মোহাম্মদ ইউনুস, জাহেদ হাসান ও মোহাম্মদ সাইদ নিজেদের সেরাটা দিয়ে প্রতিযোগিতায় লড়াই করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

আপডেট সময় : ১১:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬